ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি আদান-প্রদানে নতুন ফিচার আনল ইমো

#

আইটি ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১,  8:54 PM

news image

ব্যবহারকারীদের সুবিধায় অ্যাপে বিভিন্ন ব্যবহারকারী-বান্ধব ফিচারের পাশাপাশি ছবি শেয়ার ও ভয়েস মেসেজের জন্য নতুন ফিচার চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। ফিচারগুলো ব্যবহার করা যাচ্ছে ইমোর আপডেটেড ভার্সনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, ব্যবহারকারীদের ফিডব্যাকের ওপর ভিত্তি করে ইমো ছবি শেয়ারের দুটি নতুন অপশন যুক্ত করেছে সর্বাধিক ডেফিনিশনের সাথে ‘অরিজিনাল ইমেজ’ এবং মাঝারি ডেফিনিশনের সাথে ‘হাই কোয়ালিটি’।

এ ছাড়া ইমো বিদ্যমান ‘ডেটা সেভার’ মোডের জন্য ছবির ডেফিনিশন আরও উন্নত করার পেছনে কাজ করেছে। এখন পর্যন্ত ইমোর মানের ভিত্তিতে ছবি শেয়ারের তিনটি অপশন রয়েছে।   ব্যবহারকারীদের সুবিধার্থে উদ্ভাবনী ভয়েস মেসেজিং রিসিভার ফাংশন নিয়ে আসছে ইমো। ভয়েস মেসেজ চালানোর সময় ইমো ব্যবহারকারীরা ম্যানুয়ালভাবে ‘ইয়ার স্পিকার’ মোড বেছে নিতে পারেন। এই ফিচারের মাধ্যমে যারা অন্যদের সামনে জোরে ভয়েস মেসেজ শুনতে চান না তারা সুবিধা পাবেন। অন্যান্য ফিচারের মধ্যে ভয়েস মেসেজিং ফাংশনটি ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ‘ক্লিক টু সেন্ড’ নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস মেসেজ পাঠাতে মাইক্রোফোন বাটনে ক্লিক করে রেকর্ডিং শুরু করতে এবং আরেকটি ক্লিকের মাধ্যমে রেকর্ডিং বন্ধ করতে পারবেন। অর্থাৎ, ভয়েস মেসেজ পাঠাতে ব্যবহারকারীদের মাইক্রোফোন বাটন ধরে রাখতে হবে না, যা তাদের স্বাচ্ছন্দ্য বাড়াবে। ব্যাপক প্রশংসিত হওয়ার সাথে এখন পর্যন্ত ভয়েস মেসেজিং ফাংশন ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম