ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

চুম্বন দৃশ্যে আগ্রহ সামান্থার

#

বিনোদন ডেস্ক

১৮ মে, ২০২২,  2:47 PM

news image

অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন সামান্থা রুথ প্রভু। পর্দায় তাকে চুম্বন দৃশ্যেও দেখা গেছে, যদিও সেসব চুম্বন দৃশ্য সত্যি ছিল না। তবে পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই আলোচিত ও ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রীর। বেশ কিছু দিন ধরেই খবর উড়ছে, বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সামান্থার। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, বলিউড থেকে যেসব সিনেমায় অভিনয়ের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেসব সিনেমার বিষয়বস্তু পছন্দ হয়নি তার। এজন্য সামান্থা এখনো কোনো বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হননি। তা ছাড়া বলিউড সিনেমার পর্দায় বিকিনি পরা ও চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যও প্রস্তুত সামান্থা। এখন ভালো একটি চিত্রনাট্য পেলেই বলিউড সিনেমায় নাম লেখাবেন সামান্থা।’ বলিউডের সেরা নায়কদের সঙ্গে কাজ করতে চান সামান্থা। তা উল্লেখ করে সূত্রটি বলেন—‘বলিউডের বাণিজ্যিক ঘরানার সিনেমায় সেরা নায়কদের সঙ্গে কাজ করতে চান সামান্থা, যাতে করে বলিউড ইন্ডাস্ট্রিতে তার বাজার বড় হয়ে উঠে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম