ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

চীনে বাস দুর্ঘটনায় নিহত ২৭, আহত ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  9:28 PM

news image

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহতের পাশাপাশি আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে তথ্যটি জানায়  বার্তাসংস্থা এএফপি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে চীনের পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের গ্রামীণ এলাকায় একটি মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪৭ জন আরোহী ছিলেন। চলার একপর্যায়ে বাসটি এক পাশে উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাকি ২০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। এর বেশি আর কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। গণমাধ্যম সূত্রে জানা গেছে, চীনের কিয়ান্নান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি মূলত দরিদ্র, প্রত্যন্ত এবং গুইঝোউয়ের পাহাড়ী অংশ। এই এলাকায় বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘুদের বাস রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম