ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

চীনে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৫,  6:48 PM

news image

চীনে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরে অগ্নিকাণ্ড ও প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বেইজিংভিত্তিক দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি। এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) উত্তর-পূর্বের লংহুয়া কাউন্টির একটি নার্সিং হোমে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটলো তা তদন্ত করা হচ্ছে।  অগ্নিকাণ্ডের পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে সেখানে অগ্নিকাণ্ড ঘটলো তা তদন্ত করা হচ্ছে। এর আগে, গত জানুয়ারিতে রাজধানী বেইজিংয়ের উত্তর-পশ্চিমের ঝাংজিয়াকো শহরের একটি সবজির বাজারে আগুন লেগে আটজন নিহত এবং ১৫ জন আহত হন। এর এক মাস আগে পূর্ব চীনের রংচেং শহরে একটি নির্মাণস্থলে আগুন লেগে ৯ জন মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম