ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিনিকল সমূহের সংকট নিরসনে বিএসএফআইসি-র সেমিনার: পণ্য বহুমুখীকরণ, কৃষিভিত্তিক শিল্পায়ন ও মিল চালুর বিষয়ে তাগিদ সালমান শাহকে হারানোর ৩০ বছর মাজারের খাদেমকে হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চীনে টানা বৃষ্টিতে ভূমিধস: নিহত ১, নিখোঁজ ১১ হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, গার্ড অব অনার গ্রহণ গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ সাভারে এসআইকে পিটিয়ে হত্যা রোনালদো-এমবাপ্পেকে ছাড়িয়ে দ্রুততম ৩০০ হলান্ডের

চীনে টানা বৃষ্টিতে ভূমিধস: নিহত ১, নিখোঁজ ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  1:53 PM

news image

চীনের জিয়াংসি প্রদেশে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।


শনিবার ভোরে জিয়াংসি প্রদেশের সুইছুয়ান কাউন্টির গাওপিং শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, টাইফুন সাউডেলের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পর স্থানীয় সময় ভোর ৪টার দিকে ভূমিধসটি আঘাত হানে।


ভূমিধসে অন্তত ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় ১০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।


নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দলগুলো কাজ করছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভূমিধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


টাইফুন সাউডেলের প্রভাবে জিয়াংসি প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে আরও ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম