ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৬,  5:07 PM

news image

চীনের উত্তরাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮৪ জন। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে (গ্রিনিচ সময় সকাল ৭টা) ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় কেঁপে ওঠার মতো কম্পন অনুভূত হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কারখানার ভেতরে ও আশপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। অনেক জায়গায় ছাদ ধসে পড়ে এবং পাইপ ভেঙে যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাওগাং ইউনাইটেড স্টিল চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত লোহা ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম