ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা কেনিয়ায় ইবোলায় প্রথম মৃত্যু, একই ফ্লাইটের ২৩ যাত্রীকে খুঁজছে কর্তৃপক্ষ চ্যাটজিপিটিতে পরিকল্পনা করে কানাডায় ৮ খুন, জড়িত সন্দেহে এবার মার্কিন নাগরিক গ্রেফতার নির্দেশ দিলেই বাজার দেখে লেনদেন করবে এআই চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দার চাঞ্চল্যকর অভিযান সাতসকালে খুলনা বিএল কলেজ গেটে গুলি, যুবক আহত

চিনিমুক্ত পানীয়ের ২১ গ্রাম পর্যন্ত চিনি, স্টারবাকসের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৬,  11:05 AM

news image

‘চিনিমুক্ত’ বলে প্রচার করা স্টারবাকসের আটটি প্রোটিন পানীয়ে চিনি থাকার অভিযোগে মামলা করেছেন ক্রেতারা। তাদের দাবি, বড় আকারের প্রতি পরিবেশনে ১৩ থেকে ২১ গ্রাম চিনি রয়েছে। এর উৎস দুধে স্বাভাবিকভাবে থাকা ল্যাকটোজ।


রয়টার্স জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের ফেডারেল আদালতে মামলাটি হয়েছে। বাদীরা এটিকে ক্ষতিগ্রস্ত ক্রেতাদের পক্ষে সম্মিলিত মামলা হিসেবে পরিচালনার আবেদন করেছেন। বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও বিভিন্ন অঙ্গরাজ্যের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ক্ষতিপূরণ চেয়েছেন তারা। ক্ষতিপূরণের পরিমাণ উল্লেখ করেননি।


অভিযোগপত্রে বলা হয়েছে, ‘চিনিমুক্ত’ পানীয়ের ২০ বা ২৪ আউন্সের ‘ভেন্টি’ পরিবেশনে এত চিনি আশা করে না সাধারণ ক্রেতারা। বাদীদের ভাষ্য অনুযায়ী, ফেডারেল আইনে প্রতি ১২ আউন্সে শূন্য দশমিক ৫ গ্রামের বেশি চিনি থাকলে পানীয়কে ‘চিনিমুক্ত’ বলা নিষিদ্ধ।


বাদীদের অভিযোগ, চিনি কমাতে বা বাদ দিতে চাওয়া ৭৫ শতাংশ আমেরিকানের আগ্রহকে কাজে লাগিয়েছে স্টারবাকস। পানীয়গুলো কম ক্যালরির নয় কিংবা ওজন নিয়ন্ত্রণের জন্য নয়—আইনে প্রয়োজনীয় এই ঘোষণাও দেয়নি প্রতিষ্ঠানটি।


স্টারবাকস অভিযোগ অস্বীকার করেছে। মুখপাত্র বলেছেন, ঘোষণা, মেনু, বিজ্ঞাপন, ওয়েবসাইট ও অ্যাপে পুষ্টিমান, চিনিমুক্ত বিকল্প এবং উপাদান বদলের সুযোগ স্পষ্টভাবে জানানো হয়েছে। আদালতে অভিযোগ মোকাবিলা করবে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের আইনজীবী তাৎক্ষণিকভাবে বাড়তি মন্তব্য দেননি।


বিতর্কিত পানীয়গুলো হলো ভ্যানিলা ও ক্যারামেল স্বাদের ‘সুগার-ফ্রি’ প্রোটিন লাতে ও ম্যাচা এবং সেগুলোর বরফযুক্ত সংস্করণ।


ওয়েবসাইটে এগুলোকে ‘প্রোটিনসমৃদ্ধ’ ও ‘বাড়তি চিনি যোগ করা হয়নি’ বলা হয়েছে। সেখানে চিনির পরিমাণও রয়েছে। ভেন্টি পরিবেশনে ক্যালরি ২৭০ থেকে ৩৪০। ‘ব্যাক টু স্টারবাকস’ উদ্যোগের হালনাগাদ মেনুতে ২০২৫ সালের সেপ্টেম্বরে এগুলো আসে।


খাদ্যের বিজ্ঞাপন নিয়ে যুক্তরাষ্ট্রে এমন মামলা নিয়মিত হয়। সম্প্রতি চিনির বিকল্প অ্যালুলোজযুক্ত পণ্যের ‘চিনিমুক্ত’ দাবির বিরুদ্ধেও কয়েক ডজন মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম