ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

চান্দিনায় ফ্রিজে বাসি খাবার রাখায় মক্কা রেস্তোরাঁকে জরিমানা

#

০৪ জুন, ২০২৪,  3:41 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: মক্কা রেস্তোরাঁর ফ্রীজে দীর্ঘদিনের বাসি খাবার মাংস, ডিম রান্নাঘরেও ছিল কয়েক দিন আগের বাসি খাবার। এছাড়াও রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল খাবার পাশাপাশি ছিল টয়লেট। কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মক্কা রেস্তোরাঁয় গিয়ে এমন চিত্রই দেখতে পান  উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় ক্যাশ টেবিলের বক্সে পাওয়া যায় মেয়াদ বিহীন বার্গার বান। ষ্টোর রুমে পাওয়া যায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া কেওড়া জল , টমেটো সস সহ বিভিন্ন মশলা। রান্না করা খাবারে দেওয়া হয়নি ঢাকনা, বসছে মশা-মাছি। বাবুর্চি ও বয়দের মাথায় ছিলনা ক্যাপ। সোমবার (৩জুন) বিকেলে  কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মক্কা রেস্তোরাঁয় ভ্রাম্যমান আদালত অভিযানে গিয়ে মক্কা রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের এমন চিত্র দেখে অবাক হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য সরকার।

তিনি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা বাসি খাবার রাখার বিষয় স্বীকার করে। পরে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি ও বাসি খাবার রাখার অপরাধে রেস্তোরাঁর মালিককে পনের হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য সরকার সাংবাদিকদের বলেন, রান্নাঘর এবং টয়লেট পাশাপাশি থাকায় এগুলো দূরে সরিয়ে নিতে ছয় মাসের সময় দেওয়া হয়েছে। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশসহ সবকিছু ঠিক করতে এক মাস সময় দেওয়া হয়েছে। তাছাড়া নানা অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ওই রেস্তোরাঁয় আগত ক্রেতাদের মধ্যে খাবারের মান ও দাম নিয়ে রয়েছে নানা অভিযোগ। জাকির হোসেন নামের একজন ক্রেতা জানান-এই হোটেলে খাবারের মান ভালো না কিন্তু দাম অনেক বেশি। আমি এব্যাপারে ম্যানেজারকে জানালে তিনি এবং তার একজন সহযোগী আমার সাথে খারাপ আচরণ করেন। অপরদিকে গত কয়েকদিন যাবত রেস্তোরাঁটির নিম্নমানের খাবার এবং উচ্চমূল্যর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এতে মক্কা রেস্তোরাঁর প্যাকেটে মোরগ পোলাও এ পোকা পাওয়ার ছবি সম্বলিত পোস্টও চোখে পড়ে। এছাড়া বিভিন্ন সময় ক্রেতাদের সাথে হোটেলের ম্যানেজার ও মালিকপক্ষের অসদাচরণের বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। ওই পোষ্টের কমেন্ট বক্সে দেখা যায়- খাদেম মো. দুলাল হোসেন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন এই রেস্টুরেন্টের ম্যানেজারের ব্যবহার খুবই খারাপ। উনি একজন মুরুব্বী তারপরও বলতে বাধ্য হচ্ছি। উনি একটা বড় বেয়াদপ। আমি প্রতিদিন এই রেস্টুরেন্টে সকালে নাস্তা খাইতাম। এই মুরুব্বির কারণে আমি এ রেস্টুরেন্টে যাওয়া ছেড়ে দিয়াছি। আর যেখানে খাবার তৈরি হয় সেই জায়গাটা খুবই নোংরা। নাম দিয়াছে মক্কা। মুসলমানদের কলিজায় দাগ কাটা নাম। এই নামের কারণে কাস্টমার বেশি হয়। আর এই সুযোগে তারা গলা তো কাটেই তারপর নাই কোন নিরাপত্তা! কারণ একটি মাত্র সিঁড়ি, এত শুরু যে, একজন নামতে হইলে আরেকজন ওঠার সময় দাঁড়িয়ে থাকতে হয়। তাই যেখানে কোন জীবনে নিরাপত্তা নাই সেখানে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। সর্বোপরি এটা একটা বাজে রেস্টুরেন্ট।  তাকে ছাড়াও মক্কা রেস্তোরাঁর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম