ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬,  11:02 AM

news image

চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান চালানোর জন্য চীনের রোবোটিক মিশন ‘চাং’ই-৭’ নির্ধারিত সময়সূচিতে উৎক্ষেপণ করা যাচ্ছে না বলে জানিয়েছে চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মিশনটি এই বছরের নির্ধারিত উৎক্ষেপণ উইন্ডোর মধ্যে পাঠানো সম্ভব নয়।


বেইজিং সময় রবিবার রাত বা সোমবার সকালে উৎক্ষেপণের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তবে ঠিক কী কারণে মিশনটি বিলম্বিত হলো, তা স্পষ্ট করা হয়নি। শুধু জানানো হয়েছে—লুনার প্রোবটি “উৎক্ষেপণের শর্ত পূরণ করছে না” এবং “সতর্কতা, নির্ভরযোগ্যতা ও সর্বোচ্চ সাফল্যের নিশ্চয়তার নীতিতে মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


যুক্তরাষ্ট্র ও চীন বর্তমানে চাঁদের দক্ষিণ মেরু নিয়ে একটি নতুন মহাকাশ প্রতিযোগিতায় লিপ্ত। ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলের ছায়াময় গহ্বরে বিপুল পরিমাণ জমাট বাঁধা পানি থাকতে পারে—যা ভবিষ্যতের মহাকাশ গবেষণা ও চাঁদে ঘাঁটি স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।


এখন পর্যন্ত কোনো মিশন সরাসরি চাঁদের পানির উপস্থিতি বিশ্লেষণ করতে পারেনি, যা ‘চাং’ই-৭’ করার লক্ষ্য নিয়েছিল। যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের মাধ্যমে পানির বরফের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করলেও এখনো সরাসরি খনন বা নমুনা সংগ্রহ করতে পারেনি।


এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ইনটুইটিভ মেশিনস একটি পানি অনুসন্ধানী যন্ত্র পাঠালেও চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম ভূখণ্ডে অবতরণের সময় সেটি ব্যর্থ হয়।


চীনের এই মিশন স্থগিত হওয়ায় চলমান চাঁদ প্রতিযোগিতায় নতুন গতি আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী বছর যুক্তরাষ্ট্র ও এর বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর একাধিক মিশন একই অঞ্চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যাস্ট্রোবোটিক টেকনোলজিস এবং জেফ বেজোসের ব্লু অরিজিনের প্রকল্প।


বিশেষজ্ঞদের মতে, চাঁদের দক্ষিণ মেরুতে পর্যাপ্ত পরিমাণে পানি বরফের উপস্থিতি নিশ্চিত হলে তা ভবিষ্যতের মানববসতি, পানীয় জল, অক্সিজেন এবং এমনকি রকেট জ্বালানির উৎস হিসেবেও ব্যবহৃত হতে পারে। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম