ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি, আশা ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  5:55 PM

news image

চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা জানাননি ট্রাম্প। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় রবিবার আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে দুই পক্ষই এই সপ্তাহে একটি সমঝোতায় পৌঁছাক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, “দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছে যায়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে— আর এই ব্যবসা থেকে বিশাল অংকের মুনাফা অর্জন করবে! যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে।” চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই সমঝোতার পথ খুঁজতে নিয়মিত আলোচনায় রয়েছে ওয়াশিংটন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তারপর থেকে এই যুদ্ধ চলছে। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম