ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

চলতি মাস থেকেই দেশে বুস্টার ডোজ দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২১,  7:55 PM

news image

চলতি মাস থেকেই করোনার বুস্টার ডোজ দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারির কর্মী) অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া আরও ১ হাজার টিকার বুথ বাড়ানোর নির্দেশ দিয়েছি। বর্তমানে আড়াই হাজার আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ে এখনো দেশ ভালো আছে। যদিও দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো মারা যায়নি কেউ। ওমিক্রনে মারা যাওয়ার হার কম। তবে এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম