ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

চলতি মাসে যুদ্ধে প্রাণহানি ৪০ হাজার ছাড়াতে পারে : জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২২,  5:08 PM

news image

টানা সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে রুশ হামলা মোকাবিলায় ইউক্রেন কার্যত বিপর্যস্ত হলেও দেশটিতে মস্কোর ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আনতে যথেষ্ট সক্রিয় কিয়েভ। আর এরই ধারাবাহিকতায় চলমান যুদ্ধে প্রাণ হারানো রুশদের সংখ্যা নিয়ে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। -আল-জাজিরা তিনি বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে চলতি জুন মাসে রাশিয়ান প্রাণহানির সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণ শুরু হওয়ার পর থেকে রোববার রাতে জাতির উদ্দেশে নিজের ১০৯ তম দৈনিক ভাষণ দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য আবার আহ্বান জানান। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এই জাতীয় প্রতিরক্ষা হাতে পাওয়া গেলে ইউক্রেন অনেক ট্র্যাজেডি এড়াতে পারতো। যার মধ্যে রোববার টারনোপিলে একটি বিমান হামলাও রয়েছে। এই হামলায় আহত ১২ বছর বয়সী একটি মেয়ে শিশুসহ ১০ জন হাসপাতালে রয়েছেন। জেলেনস্কি বলেন, এই ধরনের ঘটনাগুলো পিটার দ্য গ্রেট এবং ঔপন্যাসিক লিও টলস্টয়কে প্রতিস্থাপন করছে যে বিশ্ব এখন কিভাবে রাশিয়াকে নিয়ে ভাবছে। এছাড়া রাশিয়ান জেনারেলদের বিরুদ্ধে সৈন্যদেরকে ‘কামানের খাদ্য’ হিসাবে ব্যবহার করার অভিযোগ করেছেন জেলেনস্কি। তার দাবি, যুদ্ধে মস্কোর কৌশল পরিবর্তন হয়নি এবং দুর্বল-প্রশিক্ষিত রুশ রিজার্ভ সেনাদের এখন ডনবাসের যুদ্ধে নামানো হচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্টের ভাষায়, ‘রাশিয়ান সেনাবাহিনী ডনবাসে রিজার্ভ বাহিনী মোতায়েন করার চেষ্টা করছে। এখন তাদের কাছে আর কী মজুদ থাকতে পারে? জেলেনস্কি আরও বলেন, মনে হচ্ছে, চলমান এই যুদ্ধে রাশিয়া এখন দুর্বল প্রশিক্ষিত সেনাদের নামানোর চেষ্টা করছে। রাশিয়ান জেনারেলরা তাদের জনগণকে কেবলমাত্র কামানের খোরাক হিসাবে দেখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম