ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চলতি মাসেই ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৩,  5:14 PM

news image

চলতি মাসেই ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার (১৫ অক্টোবর) এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের আমরা আগে টিসিবির যেসব পণ্য দিতাম এখন তার সঙ্গে পাঁচ কেজি চালও যুক্ত হয়েছে। এটা আমরা অব্যাহতভাবে দিয়ে যাব। এ ছাড়া এই ফ্যামিলি কার্ড সিস্টেমটাকে আমরা ডিজিটাল কার্ডে রূপান্তর করতে যাচ্ছি। যদিও তিন মাসের মতো সময় লাগবে এক কোটি ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ তৈরি করতে। তবে আশা করছি, চলতি মাসের শেষের দিকে আমরা পাঁচটি জেলায় ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে এটি শুরু করতে পারব। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তিনি বলেন, ‘ডিজিটাল ফ্যামিলি কার্ড’ আমাদের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে লক্ষ্য সেটির একটি প্রক্রিয়া। এর মাধ্যমে কোনো প্রতারণা বা ডুপ্লিকেট কার্ডধারী হওয়ার সুযোগ থাকবে না। প্রকৃত মানুষ সেবাটি পাবে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিপু মুনশি বলেন, আমরা জানি সার্বিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম যথেষ্ট বেড়েছে। সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছিল। তবে এখন কিছুটা কমার দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত আমরা বাজার মনিটর করছি। বাজার সমন্বয় করছি যে কোন পণ্য কী দামে বিক্রি হতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম