ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  11:00 AM

news image

ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত বাঙালির সাহিত্য-সংস্কৃতির সর্ববৃহৎ আয়োজন অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এ বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই ১৫ মার্চ পর্যন্ত মেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে বিরাজ করছে বিশেষ উৎসাহ ও প্রত্যাশা। ২৬ ফেব্রুয়ারি দেওয়া হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে।   এদিকে, বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এই আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। এবার রমজান মাসে মেলা আয়োজন হওয়ায় থাকছে কিছুটা ভিন্নধর্মী ব্যবস্থাপনা। সংশ্লিষ্টরা বলেন, মেলায় প্রায় ১১৫০টি স্টল থাকছে, যা আগে থেকে কিছুটা বেশি। তবে প্রতিবছর ফাল্গুনের দিনগুলোতে সবসময় ভিড় থাকে। ২১শে ফেব্রুয়ারির দিন এক বিশাল ক্রাউড দেখা যেত, সেটা এবার মিস হয়েছে। সরকারের গঠন ও অন্যান্য রাষ্ট্রীয় বিষয় মিলিয়ে এবার মেলা এখনও শুরু করা সম্ভব হয়নি। তবে দেরিতে শুরু হলেও আয়োজকেরা আশা করছেন, মেলা শুরু হলেই বাংলা একাডেমি প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা প্রাণচাঞ্চল্য। বাংলা একাডেমি প্রাঙ্গণ ভরে উঠবে বই, পাঠক আর লেখকদের পদচারণায়। মিলবে ভালো সাড়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম