ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বিসিবির

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ জুন, ২০২৫,  2:17 PM

news image

২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে সবশেষ ওয়ানডে খেলেছেন মোহাম্মদ নাঈম শেখ। এরপর অফফর্মের কারণে জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটিয়েছেন নাঈম। সেই সুবাদেই বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার প্রায় ২ বছর পর আবার সেই লঙ্কান সিরিজেই ডাক পেয়েছেন ওয়ানডে দলে। সোমবার (২৩ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন করে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে এটাই প্রথম সিরিজ। তার প্রথম অ্যাসাইনমেন্টে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি।  মূলত সৌম্য সরকার চোট থেকে সেরে না ওঠায় সুযোগটা পেয়ে গেছেন নাঈম। সবশেষ ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করে নির্বাচকদের নজরে ছিলেন তিনি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে সবশেষ ওয়ানডে খেলা চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তানভীর ইসলাম। বর্তমানে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ দল। কলম্বোতে আগামী ২৫ জুন থেকে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ শেষে একই মাঠে আগামী ২ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেও কলম্বোতে। এরপর পাল্লেকেলেতে ৮ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম