ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

চট্টগ্রাম থেকে ১৯ এপ্রিল হজ ফ্লাইট শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২৬,  5:00 PM

news image

চট্টগ্রাম থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। এদিন বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ উড়োজাহাজে ৪১৯ জন যাত্রী থাকবেন। এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইট পরিচালিত হবে—এর মধ্যে ১২টি জেদ্দায় এবং ৪টি মদিনায় যাবে। সব ফ্লাইটই পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বছর ১৭টি ফ্লাইট থাকলেও এবার তা কমেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক জানান, ১৯ এপ্রিলের প্রথম ফ্লাইট পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের বোর্ডিং, ইমিগ্রেশন ও লাগেজ হ্যান্ডলিং নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। হজযাত্রীদের সুবিধায় বিমানবন্দরে আলাদা হেল্পডেস্ক, অতিরিক্ত জনবল, দ্রুত ইমিগ্রেশন এবং মেডিকেল সহায়তা রাখা হয়েছে। বয়স্কদের জন্য হুইলচেয়ার ও সহায়ক কর্মীও থাকবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম