ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২৬,  4:49 PM

news image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাখাওয়াত হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মারা গেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ার মাওলানা আলী আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত সাখাওয়াত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মোহাম্মদ শোয়াইবের পুত্র। নিহতের দাদা মোহাম্মদ ইব্রাহিম বেলাল জানান, কয়েকদিন আগে মায়ের সঙ্গে  সোনাকানিয়ায় নানা বাড়িতে বেড়াতে যায় সাখাওয়াত। সোমবার দুপুরে সে বাড়ির উঠানে খেলছিলো। পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম