ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২৬,  4:58 PM

news image

চট্টগ্রামের পটিয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মাহাবুব আলম(৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মাহাবুব পটিয়ার উপজেলার ছনহরা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধে জেরে উপজেলার মধ্যম চাটারা গ্রামের আবু সৈয়দ সওদাগরের দোকানের সামনে একই গ্রামের নুর মোহাম্মদ মাহাবুবের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ ধারালো ছুরি দিয়ে মাহাবুবকে একের পর এক আঘাত করেন। এ সময় স্থানীয়রা মাহাবুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত কয়েকদিন ধরে তিনি চমেকের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে সেখানেই মারা যান তিনি। পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ঘটনার পরপরই অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম