ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

চট্টগ্রামে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২১,  5:19 PM

news image

চট্টগ্রামে উত্তর কাট্টলী এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের ছয়জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটিে ভর্তি করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাজেদা বেগম, শাহজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ ও মাহি আক্তার। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ৪০ ভাগ পর্যন্ত পোড়া রয়েছে। ওসি জহির জানান, উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গতকাল রাতে গ্যাসের লাইন লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আকবর শাহ থানার ওসি আরও জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। সেখানে রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম