ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ অন্তত ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর কলাপাড়া উপকূলে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন

ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৬,  3:31 PM

news image

ঘূর্ণিঝড় আকভানের কারণে সমুদ্রবন্দরগুলোকে দেখানো সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক সতর্কবার্তায় এ নির্দেশনা জানানো হয়।


সতর্কবার্তায় বলা হয়, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।


এর আগে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৭ নভেম্বর দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর। পরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১৯ নভেম্বর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়। ২০ নভেম্বরও এ সংকেত বহাল রাখা হয়েছিল। ওই সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ গত শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। এরপর এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির দুর্বল হয়ে পড়ায় এবং বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় এবার সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম