ঢাকা ২১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১ ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস ভারতে মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু রাইজিং স্টারস এশিয়া কাপ: নেপালকে ৩০৬ রানে হারাল ভারত কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের পর চলে গেল দেড় বছরের সন্তান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর এফবিআইয়ের অপরাধ সংক্রান্ত তথ্যভান্ডার ফের হ্যাক

ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৬,  11:26 AM

news image

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন বিজিবি সদস্য। শনিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং কক্সবাজারে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।জানিয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম