ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ঘাটাইলে স্ত্রীকে খুন করে পুলিশের কাছে ফোন দিলেন স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২১,  2:11 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী মিনারা (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছে। ঘটনার পর ঘাতক স্বামী আমিনুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৮টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক ওই গ্রামের শামছুলের ছেলে। ইউপি সদস্য আ. ছালাম জানান, তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। মহিলাটির স্বামী আমিনুল ইসলাম তাকে হত্যা করে থানায় মোবাইল ফোনে জানায় যে, সে তার স্ত্রীকে হত্যা করেছে। এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তাদের সংসারে কোন সন্তান নেই। এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল থানা অফিসার ইন চার্জ মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করে জানায়, আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান। পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমিনুলকে আটক করি। সে প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম