ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২৫,  6:18 PM

news image

ইউরোপের দেশ গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। বৃহস্পতিবার সকালে গ্রিসের ক্রিট উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়।  জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, এই ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূকম্পন কেন্দ্র বলে জানা যাচ্ছে। ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার। তবে বৃহস্পতিবারের কম্পনের মাত্রা নিয়ে দু’রকম তথ্য উঠে আসছে। গ্রিসের জিওডায়নামিক্স ইনস্টিটিউট-এর বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। অন্যদিকে, ইএসএমসি জানিয়েছে যে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের তীব্রতার কারণে, তুরস্ক, লেবানন, মিশর এবং ইসরায়েলের মতো প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের পর, সম্ভাব্য সুনামির সম্ভাবনার কারণে বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই গ্রিসের দক্ষিণ উপকূলে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হয়। এছাড়া ২০২৫ সালের ১৩ মে কাসোস দ্বীপের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম