ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গ্রামে ঢুকে বাড়িতে বাড়িতে আগুনের পর গুলি, শিশুসহ নিহত ৩০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২৬,  4:56 PM

news image

নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গত সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। গ্রাম প্রধানের সচিব ডোগন রানা জানান, অতর্কিতভাবে বন্দুকধারীরা গ্রামের নিরীহ লোকদের ওপর হামলা চালায়। তারা এলোপাথারিভাবে গুলি ছুড়ে ও বাড়িগুলো জালিয়ে দেয়। এতে আটজন শিশু পুড়ে মারা যায়। এছাড়া চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এই হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য প্রদেশে এসব সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা নিরাপত্তার জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে কাডুনা প্রদেশের পুলিশের মুখপাত্র এই হামলার বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম