ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

গ্যাসের সমস্যায় ঘরোয়া সমাধান

#

লাইফস্টাইল ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  5:24 PM

news image

ঘরে ঘরে এখন গ্যাস্ট্রিকের সমস্যা। খাওয়ার অনিয়ম, বেশি তেলমসলা দেওয়া খাবার খেলেই যেন যন্ত্রণার সীমা থাকে না। পেটের অন্য সমস্যার তুলনায় গ্যাসের ব্যথা অনেক বেশি কষ্ট দেয়। পেটে যন্ত্রণা, বদহজম, বমি বমি ভাব- সবই গ্যাস্ট্রিকের উপসর্গ। বেশির ভাগ সময়ই আমরা গ্যাসের ওষুধ খেয়ে এই যন্ত্রণা থেকে নিস্তার পাওয়ার রাস্তা খুঁজি। কিন্তু জানেন কী, বাড়িতে কয়েকটি উপকরণ থাকলেই সহজে বানিয়ে ফেলতে পারবেন এমন পানীয়,

যা খেলে নিমেষে গ্যাসের ব্যথা উধাও হয়ে যাবে। একটি মাঝারি আকারের আলু, একটি গাজর এবং এক ইঞ্চি আদা থাকলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আদা কুচি করে বাকি উপকরণের সঙ্গে একটি ব্লেন্ডারে ঘুরিয়ে নিন। ছেঁকে নিয়ে রস বার করে নিন। এই তরল প্রতিদিন খেলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন। গাজর শরীরের সব বিষাক্ত পদার্থ সহজেই শরীর থেকে বার করে দেয়। আরেকটি উপায়ও রয়েছে। পেয়ারা এবং কলা ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে মিশিয়ে নিন। ছেঁকে নিয়ে রস করে রেখে দিন। এই রস প্রতিদিন খেলেও কাজ দেবে। কলা এবং পেয়েরা দুইয়েই রয়েছে প্রচুর ফাইবার। তাই পেট পরিষ্কার করতে সাহায্য করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম