ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৬,  12:10 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পঞ্চবট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)। তাদের বাড়ি কাশিয়ানী উপজেলার হোগলাকান্দী গ্রামে। 


স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশ দিয়ে ওই দুই ব্যক্তি হাঁটছিলেন। এসময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে জাহিদ মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল কাজী দুইজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম