ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৫,  10:45 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া ও চীনসহ কয়েকটি দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, যা জনসাধারণের অজানা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রও শিগগিরই এমন পরীক্ষা চালাবে। রবিবার সিবিএস টেলিভিশনের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা চালাচ্ছে- কিন্তু তারা এসব বিষয়ে মুখ খোলে না। আমি চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হোক যে পরীক্ষা চালায় না। উত্তর কোরিয়া ও পাকিস্তানও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে তার বিশ্বাস।

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়ার ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে-বিশেষত তিনি ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ বোঝাতে চেয়েছেন কিনা তা নিয়ে। ৭৯ বছর বয়সী রিপাবলিকান এই নেতা গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক সম্মেলনে যোগদানের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হঠাৎ এই ঘোষণা দেন।

রাশিয়া নতুন পারমাণবিকচালিত ক্রুজ মিসাইল ‘বুরেভেস্তনিক’ এবং পারমাণবিকচালিত ড্রোন পরীক্ষার দাবি জানানোর পর ট্রাম্পের এই মন্তব্য আসে। যখন সিবিএস সরাসরি জানতে চায়, যুক্তরাষ্ট্র কি তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে, ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা অন্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব।

গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ১৯৯০ সালে এবং চীন ১৯৯৬ সালে সর্বশেষ এ ধরনের পরীক্ষা চালিয়েছিল। ট্রাম্প বলেন, তারা এসব বিষয় আপনাকে জানায় না। পৃথিবী অনেক বড়—আপনি জানেন না তারা কোথায় পরীক্ষা চালাচ্ছে। তারা গভীর ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে পরীক্ষার কোনো চিহ্ন বোঝা যায় না- শুধু হালকা কম্পন অনুভূত হয়।

তবে ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট রবিবার ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র আসলে পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং ‘সিস্টেম টেস্ট’ চালানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, এগুলো পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং নন-ক্রিটিক্যাল টেস্ট- যেখানে পারমাণবিক বোমার অন্যান্য অংশ পরীক্ষা করা হয় যাতে তা যথাযথভাবে বিস্ফোরণের প্রস্তুতি নেয়। উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্র ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট-ব্যান ট্রিটি’-র স্বাক্ষরকারী দেশ, যা সামরিক বা বেসামরিক- সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম