ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করাচিতে, নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০২৫,  11:06 AM

news image

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে বেপরোয়া আকাশে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন একজন প্রবীণ নাগরিক ও ৮ বছরের এক কন্যাশিশু। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। খবর জিও নিউজ এর। এ ঘটনাকে "বেপরোয়া ও বিপজ্জনক" বলে আখ্যায়িত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাগুলো শহরের বিভিন্ন এলাকায় ঘটে। আজিজাবাদে একটি "বেপরোয়া গুলিতে ৮ বছরের এক মেয়ে নিহত হয় এবং কোরাঙ্গিতে স্টিফেন নামে এক ব্যক্তি মারা যান। শহরজুড়ে অন্তত ৬৪ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় জিও নিউজ। উদ্ধার কর্মকর্তারা জানান, স্বাধীনতা দিবসে আনন্দ উদযাপনের নামে আকাশে গুলি চালানো বিপজ্জনক ও প্রাণঘাতী। তারা নাগরিকদের নিরাপদ উপায়ে দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এই গুলিবর্ষণে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এআরওয়াই নিউজ প্রাপ্ত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতেই করাচিতে গুলিবর্ষণ ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়, যাদের মধ্যে ৫ জন নারীও ছিলেন। এছাড়া ঐ মাসে ২৩৩ জন আহত হন, যাদের মধ্যে ৫ জন নারীও রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারিতে ডাকাতি প্রতিরোধের সময় গুলিবর্ষণে ৫ জন নিহত হয় এবং অনেকে গুলিবিদ্ধ হন। অন্যান্য ঘটনায় ভুলবশত গুলিবিদ্ধ হয়ে প্রাণহানি ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা, মতবিরোধ, ডাকাতি প্রতিরোধ ও বেপরোয়া ফায়ারিং এসব ঘটনার জন্য দায়ী। এছাড়া চিপা ফাউন্ডেশন জানায়, জানুয়ারিতে করাচিতে সড়ক দুর্ঘটনায় ৫২৮ জন আহত এবং ৩৬ জন নিহত হয়। ডাকাতি প্রতিরোধের ঘটনায় আরও ৩ জন নিহত ও ১৫ জন আহত হন। সূত্র: খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম