ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গাজীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৪,  5:04 PM

news image

গাজীপুরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।  শুক্রবার সন্ধ্যায় তার লাশ বাড়ির পার্শ্ববর্তী চিলাই বিল থেকে উদ্ধার করেন স্বজনরা। নিহত রুবেল মোড়ল (২৯) সদর উপজেলার জয়দেবপুর থানাধীন দিগধা গ্রামের সিরাজুল হক মোড়লের ছেলে।  নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে গরুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পার্শ্ববর্তী চিলাই বিলে যান রুবেল। এসময় ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হয়। দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে সন্ধ্যার পর ওই বিল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের বাম কান দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, বিকট শব্দে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম