ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

গাজায় ‘ইয়েলো লাইন’ অতিক্রম করায় ফিলিস্তিনিকে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার একটি এলাকায় প্রবেশ করায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার দক্ষিণ গাজায় তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করার অভিযোগে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ‘ইয়েলো লাইন’ বর্তমানে গাজা উপত্যকার ৫০ শতাংশেরও বেশি এলাকা চিহ্নিত করে, যা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাঠপর্যায়ে এ রেখাটি স্পষ্টভাবে চিহ্নিত না থাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য এর অবস্থান নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে এসে তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। এর আগেও ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে নিহত হওয়া শিশুদেরসহ অন্যান্য ফিলিস্তিনিদের ক্ষেত্রেও একই ধরনের দাবি করে আসছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানায়, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়িতে ফেরার চেষ্টা করছেন। তবে ‘ইয়েলো লাইন’ কোথায় রয়েছে তা স্পষ্ট না হওয়ায় তারা প্রতিনিয়ত প্রাণঘাতী ঝুঁকির মুখে পড়ছেন। সূত্র: মিডল ইস্ট আই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম