ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড ৪৬ ভিসি ইস্যুতে ডুয়েট রণক্ষেত্র, আহত ১৫ ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ ভারতে দিল্লিগামী ট্রেনের কোচে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

গাজায় ভয়াবহ লড়াই, একদিনেই নিহত ১৬৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৪,  11:04 AM

news image

এদিন সকালে বিশেষ করে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বন্দুকযুদ্ধ, বিমান হামলা এবং ট্যাঙ্কের গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। জানুয়ারির শুরুতে ইসরাইলি সেনা কর্মকর্তারা বলেছিলেন, উত্তর গাজায় হামাসের কমান্ড কাঠামো ভেঙে ফেলা হয়েছে, এখন শুধু বিচ্ছিন্ন যোদ্ধারা আছেন। এখন দক্ষিণে আক্রমণ বাড়াচ্ছে দেশটি। হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকেও শনিবার উত্তর গাজায় ইসরাইলি সেনাদের সঙ্গে ভয়াবহ লড়াইয়ের কথা জানানো হয়েছে। সৌদি মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৬৫ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে অন্যান্য দিনের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি, যা আগের দিনের তুলনায়ও দ্বিগুণ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে।  শনিবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকেন চলা হামলায় অন্তত ৬২ হাজার ৩৮৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ডস বলেছে, সিরিয়ায় হামলায় তাদের চার সদস্য নিহত হয়েছে। ওই হামলার জন্য তারা ইসরাইলকে দায়ী করেছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার হামলা আঞ্চলিক শান্তি নষ্ট করে এই এলাকায় ব্যাপক দাবানলের আশঙ্কা জাগাচ্ছে। এই হামলা এমন একসময় হলো, যখন একদিন আগেই ইসরাইলি প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, আমরা সরাসরি ইরানকে আক্রমণ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম