ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের সাত দিন পর মিললো শিশুর টুকরো মরদেহ শেষ হচ্ছে ইলিশের মৌসুম, ৩০ শতাংশ কম আহরণ প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারী মহাকাশে মার্কিন অস্ত্র, রাশিয়ার হুঁশিয়ারি গাজায় ভবন ধসে নিহত ৫, নিখোঁজ বহু মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি কানাডায় প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট সামিট: ট্রিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য

গাজায় ভবন ধসে নিহত ৫, নিখোঁজ বহু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:06 AM

news image

গাজা সিটিতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স উদ্ধার সংস্থা।


সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ভবন ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা।


ভবনটি ঠিক কী কারণে ধসে পড়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে এর আগে ভবনটি কোনো হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ভবনটির কাঠামোগত স্থায়িত্ব দুর্বল হয়ে ধসের ঘটনা ঘটতে পারে।


ইসরায়েল-হামাস যুদ্ধের সময় এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভবন ধসে পড়ার একাধিক ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ ভবন ধসের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম