ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী র‍্যাব আগের মতো থাকছে না, জানালেন তথ্য উপদেষ্টা ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল ঢাকায় চার মাসে ২১৪ ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুরবানির চামড়া সংরক্ষণে সরকারের একাধিক উদ্যোগ

গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না: নেতানিয়াহু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৫,  10:53 AM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন। মঙ্গলবার (১৩ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মঙ্গলবার আহত সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুই কাজ একসঙ্গে চলবে। হামাস যদি বলে—‘আমরা আরও ১০ জন মুক্তি দিতে চাই’, তাও আমরা যুদ্ধ বন্ধ করব না।” ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে, নেতানিয়াহু তার জোটসঙ্গীদের আশ্বস্ত করে বলেছেন, যদি হামাস অস্ত্র ত্যাগ না করে, তবে ইসরায়েল কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতেই সম্মত হবে, তাও কিছু বন্দি মুক্তির বিনিময়ে। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে আমরা পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাব হামাসকে পরাজিত করতে। আমাদের সেনারা ইতোমধ্যে সেখানে মোতায়েন আছে।” এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি তার আলোচক দলকে কাতারে পাঠিয়েছেন সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ওই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত দোহায় অবস্থান করবে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম