ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২৫,  10:42 AM

news image

ফিলিস্তিনের গাজা সিটি দখলে নিতে হামলা আরও জোরদার করেছে দখলদার ইসরায়েলি সেনারা। গেল একদিনে উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩২ জন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল। গতকাল রবিবার উপত্যকার দেইর আল বালাহ শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। একইদিন, ইসলাম মুহারেব আবেদ নামে এক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হন। এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামরিক সেনারা এবং শিন বেট গৃহনিরাপত্তা গোয়েন্দা সংস্থা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, ইসরাইলি সেনাবাহিনীর হাতে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা নিহত হয়েছেন। তবে, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, হামাসের বিরুদ্ধে আরও তীব্র অভিযান চালানো হবে। লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। আরও সংরক্ষিত সেনা গাজায় পাঠানো হবে পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে থাকা হামাসের নেতৃত্বকেও নিশানা করা হবে।  সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম