ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় অভিভাবক হারানোর তালিকায় ৬০ হাজারের বেশি শিশু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৬,  5:07 PM

news image

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৭৩৭ শিশু তাদের বাবা অথবা মায়ের অন্তত একজনকে হারিয়েছে।


এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু বাবাকে, ৫ হাজার ৯২৯ জন মা-কে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা ও মা-দুজনকেই হারিয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের কারণে গাজায় ২ হাজার ২৭৬টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এসব পরিবারের মোট সদস্যসংখ্যা ছিল ৮ হাজার ৮৫৮ জন। পরিবারগুলোর কোনো সদস্য জীবিত না থাকায় তাদের নাম গাজার নাগরিক নিবন্ধন থেকেও মুছে গেছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


মন্ত্রণালয় আরও দাবি করেছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধবিরতি কার্যকরের পরও এসব হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা। সূত্র : দ্য নিউ আরব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম