ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

গাজায় অনুপ্রবেশকালে আটক একদল ইসরায়েলি

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২৫,  5:57 PM

news image

বাফার জোন অতিক্রম করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলির একটি দল। তবে, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।  রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। আইডিএফের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন। ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে। আইডিএফের ভাষ্য অনুযায়ী, সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেছিলেন ইসরায়েলি ওই নাগরিকরা। তবে, গাজার সীমানায় প্রবেশ করতে পারেননি তারা। এর আগেই তাদের ধরে ফেলে ইসরায়েলি বাহিনী। আইডিএফ বলছে, অনুপ্রেবেশের চেষ্টাকারী এ ইসরায়েলিদের মধ্যে হামাসের হাতে জিম্মি অনেকের আত্মীয়-স্বজনও রয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে। তবে, আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তারা।  ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি নাগরিকদের জন্য ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপরও অনেক ইসরায়েলি গাজায় প্রবেশের চেষ্টা করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম