ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গাজায় সহায়তা তহবিলকে স্বাগত জানাল অস্ট্রেলীয় ত্রাণ সংস্থা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুলাই, ২০২৬,  4:59 PM

news image

অস্ট্রেলীয় সরকার ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ২ কোটি ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (১৭.৫ মিলিয়ন ডলার) সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে। অস্ট্রেলীয় সরকারের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশটির ‌‘অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ (ACFID)।

ত্রাণ সংস্থাসমূহের এই ছাতা সংগঠনটি (অ্যামব্রেলা অর্গানাইজেশন) এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিনের পুনরুদ্ধার, সংস্কার ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অস্ট্রেলিয়া সরকারের এই অতিরিক্ত সহায়তার ঘোষণাকে ACFID স্বাগত জানায়। এর মধ্যে গাজায় দ্রুত পুনর্বাসন কার্যক্রম পরিচালনা এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এমন একটি সময়ে এই অঙ্গীকার করা হয়েছে যখন গাজায় মানবিক চাহিদা ব্যাপকভাবে বিদ্যমান’ এবং ‘সাধারণ জনগণ ভয়াবহ চরম দুর্ভোগ, বাস্তুচ্যুতি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে চলেছে।’ সূত্র: আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম