ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

গাজায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২২,  3:09 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আলজাজিরার তথ্যমতে, ২৩ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকায় মোট ৮টি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই শরণার্থীগুলোতে প্রায় ৬ লাখ লোকের বসবাস। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম