ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর নিহতের সংখ্যা ১৫৬০ ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৫,  5:19 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা থামছেই না। যুদ্ধবিরতি ভেঙেও চলছে হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ৫৬৩ জন নিহত হয়েছেন।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়। খবরে বলা হয়, শনিবার দেওয়া এক নতুন বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এর ফলে ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলার ধারায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬৩ জনে। উদ্ধারকারীদের মতে, নিহতদের মধ্যে শত শত শিশু রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫০,৯৩৩ জন নিহত এবং ১১৬,০৪৫ জন আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি বাহিনীর গাজার তুফাহ এলাকায় এক হামলায় কমপক্ষে একজন নিহত হন এবং দুই শিশু আহত হয়। উত্তরের বেইত লাহিয়ার আল-আতাতরা এলাকায় আরও দুই ফিলিস্তিনি নিহত হন, এবং খান ইউনুসের দক্ষিণে কিজান আন-নাজ্জার এলাকায় একটি ড্রোন হামলায় আরেকজন নিহত হন। খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায়, যেটিকে ইসরায়েল তথাকথিত “নিরাপদ এলাকা” হিসেবে ঘোষণা করেছিল, সেখানে শরণার্থীদের তাবুতে বিমান হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম