ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা

গাজায় গণহত্যা: বিশ্বজুড়ে বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৫,  4:44 PM

news image

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, মরক্কো, তুরস্কসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা ইসরায়েলের হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান।  খবর বিবিসি, আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্র:

ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিক্ষোভে ৩০০-র বেশি সংগঠন সমর্থন জানায়। বিক্ষোভকারীরা আইসিই সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল করেন। ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান। এই বিক্ষোভে প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, জিউস ফর পিস ও অ্যানসার কোয়ালিশন সহপৃষ্ঠপোষকতা করে।

মরক্কো:

রাজধানী রাবাতে হাজারো মানুষ ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়। তারা ইসরায়েলি পতাকা পদদলিত করেন এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, ট্রাম্প প্রশাসনের প্রস্তাব জাতিগত নির্মূলের সামিল।

তুরস্ক:

আঙ্কারাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা 'মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক', 'স্বাধীন ফিলিস্তিন চাই'—এমন স্লোগান দেন।

ফিলিস্তিন:

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলোর ডাকে এই ধর্মঘট পালন করা হয়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অপরাধ ও দমন-পীড়নের প্রতিবাদে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম