ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ৪৬১ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

#

০৭ মে, ২০২৫,  7:58 PM

news image

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে বসতবাড়ি থেকে ৪৬১ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। ৬মে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ফকিরপাড়া জামে মসজিদের সামনের শাপলা পাড়ার একটি বসতবাড়িতে এ অভিযান  চালানো হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার পৌরসভার শাপলাপাড়ার মো. খাইরুল এনামের  ছেলে  সিরাজুল ইসলাম লিখন, সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা এলাকার বড় গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের ছেলে রতন প্রধান ও পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা এলাকার  আব্দুল হালিম মিয়ার ছেলে সুমন মিয়া। যৌথ বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে এই তিন মাদক কারবারি সদর উপজেলা পৌরসভার শাপলাপাড়ার সিরাজুল ইসলাম লিখনের বাড়ি থেকে মাদক ব্যবসা চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এই সময় মাদক কারবারি তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের পকেট ও টয়লেটের রুম থেকে ৪৬১ পিস ইয়াবা, নগদ অর্থ ২৪ হাজার ৪৫০ টাকা সহ তিনটি স্মার্ট ফোন  জব্দ করে থানায় পাঠান যৌথ বাহিনী। স্থানীয় এক বাসিন্দা হাসান মিয়া বলেন, এই বাড়িতে প্রায় দেখতাম বাহিরের লোকজনের আসা যাওয়া সন্দেহ হত আজ দেখি সন্দেহ সঠিক ছিল। লিখন একটি বড় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তাই এলাকাবাসী ভয় কিছু বলতো না। এদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, যৌথ বাহিনীর অভিযানে মাদক নগদ টাকা জব্দ ও তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম