ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

গাংনীতে বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৩,  4:29 PM

news image

মেহেরপুরের গাংনী উপজেলায় এক বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মে) ভোরে উপজেলার বাঁশবাড়ীয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি পোড়াপাড়া গ্রামের খেদের মণ্ডলের ছেলে লাল্টু মিয়া (২৫)। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় বালু ভরাটের উদ্দেশ্যে বাঁশবাড়ীয়া গ্রামে যায় লাল্টু মিয়া। চিতলা গ্রামের একটি পুকুর থেকে মাটি নিয়ে ট্রাক্টর ট্রলিতে বাঁশবাড়ীয়া গ্রামের নির্মাণাধীন ভবন ভরাট চলছিল। কিন্তু বুধবার ভোরে ওই নির্মাণাধীন ভবনের পাশে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পরিবার। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার ভোরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম