ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

গলাচিপায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৩,  4:55 PM

news image

পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে মো. দ্বীন ইসলাম (৪) ও মো. আরিফুল ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।  দ্বীন ইসলাম ওই এলাকার মো. জিয়া তালুকদারের ছেলে ও আরিফুল ইসলাম একই এলাকার মো. আল-আমিন তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল। স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে আশ্রয়ণ কেন্দ্রের পাশে পুকুর পাড়ে দ্বীন ইসলাম ও আরিফুল ইসলাম খেলা করছিল। আশ্রয়ণ কেন্দ্রের সকলের অজান্তে এক সময় তারা পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পরে তাদেরকে পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহিন শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম