ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন ইরান সংশ্লিষ্ট সাড়ে ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল আমেরিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল নারীর গাজায় ইসরায়েলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, পাউবো’র সতর্কতা জারি

গরমে প্রশান্তি দেবে বেলের শরবত

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৬,  11:23 AM

news image

প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত আর অবসন্ন, তখন এক গ্লাস ঠান্ডা বেলের শরবত এনে দেয় স্বস্তি। প্রাকৃতিকভাবে শীতলকারী এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতেও সহায়তা করে। বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা খনিজ উপাদান, যা গরমে শরীরের পানিশূন্যতা রোধ করে এবং হজমশক্তি বাড়ায়। বিশেষ করে রোদে বের হওয়ার পর বা দীর্ঘ সময় বাইরে থাকার পর বেলের শরবত শরীরে তাৎক্ষণিক প্রশান্তি এনে দেয়।

কেন খাবেন বেলের শরবত?

গরমে অনেকেই হজমের সমস্যায় ভোগেন। বেলের শরবত পেট ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া এটি শরীরের অতিরিক্ত তাপ কমায় এবং ক্লান্তি দূর করে শক্তি জোগায়।

ঘরে তৈরি করার সহজ উপায়

পাকা বেল ভেঙে ভেতরের অংশ বের করে নিন। এরপর এতে ঠান্ডা পানি মিশিয়ে ভালোভাবে চটকে ছেঁকে নিন। স্বাদ অনুযায়ী চিনি বা গুড়, সামান্য লবণ এবং ইচ্ছে করলে এক চিমটি গোলমরিচ যোগ করতে পারেন। এরপর বরফ দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত।

স্বাস্থ্যকর পানীয়

বাজারের কৃত্রিম জুস বা কোমল পানীয়ের বদলে বেলের শরবত একটি স্বাস্থ্যকর ও প্রাকৃতিক বিকল্প। এতে কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই, যা শরীরের জন্য নিরাপদ। এই গরমে এক গ্লাস বেলের শরবত শুধু শরীর ঠান্ডা রাখবে না, বরং আপনাকে রাখবে সতেজ ও প্রাণবন্ত।

সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম