ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে

গরমে পেট ঠাণ্ডা রাখতে সেরা শরবতের রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  10:13 AM

news image

গরমে রোদের তাপ একবার শরীরকে ভোগাতে শুরু করলে তা থেকে রক্ষা পাওয়া কঠিন! গরমের জেরে অনেক সময়ই অখিদে থেকে শুরু করে পেটের নানান ধরনের সমস্যা হয়। এই সময় অনেকেই বলে থাকেন পেট ঠাণ্ডা রাখার কথা। আয়ুর্বেদ শাস্ত্র বলছে, পেট ঠাণ্ডা রাখতে একাধিক ঘরে বানানো শরবতের জুড়ি মেলা ভার। দেখে নেওয়া যাক এমনই কিছু শরবতের রেসিপি। সকালে উঠেই পানিতে মিশিয়ে রাখুন মৌরি আর মিছরি। খানিক রেখে দেওয়ার পর ছেঁকে নিন। এই পানির স্বাদ ভোলার নয়! থাকে পেটও ঠাণ্ডা। খবর হিন্দুস্তান টাইমস।

ছাতুর শরবত

গরমে হজম ক্ষমতা বাড়াতে ও পেট ঠাণ্ডা রাখতে ছাতুর শরবতের বিকল্প নেই। পানির মধ্যে ছাতু দিয়ে মিষ্টিও হিসাবে গুড় দিতে পারেন, আবার লবন, লেবুর রসও দিতে পারেন। তৈরি হওয়া ছাতুর শরবত খুবই কার্যকরী।

পুদিনার শরবত

২ থেকে ৩ গ্লাস পানি পুদিনার সঙ্গে সৈন্ধব লবণ মিশিয়ে গুলে নিন। এরপর যোগ করুন কিছুটা লেবুর রস। পাবেন দারুণ স্বাদ।

গুলকন্দ শট

একগ্লাস দুধের মধ্যে মিশিয়ে নিন এক চামচ গুলকন্দ। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তা মিশিয়ে নিন। এর স্বাদ অতুলনীয়।

বেলের শরবত

বেলের ভিতর থেকে শাস বের করে নিন। এরপর তা পানিতে ২০ মিনিট ধরে ভিজিয়ে রাখুন। পরে তাতে গুড় যোগ করে দিন। সঙ্গে একটু লবন যোগ করতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম