ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

গম রফতানিতে নিষেধাজ্ঞা আরও বাড়াতে পারে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  10:42 AM

news image

ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়ানোর কথা ভাবছে দেশটির সরকার। দেশটির অভ্যন্তরীণ মজুদ পূরণ করতে এবং স্থানীয় বাজারে দাম কমিয়ে আনতে এমন সিদ্ধান্তের কথা ভাবছে। আগামী ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে গম রফতানির খুব বেশি সম্ভাবনা নেই। খবর রয়টার্সের। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ দুই গম রফতানিকারক দেশ। গতবছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গম রফতানিতে ধস নামে। এতে করে হুট করেই ভারত থেকে গম রফতানির পরিমাণ বেড়ে যায়। ফলে দেশটির স্থানীয় বাজারে বেড়ে যায় গমের দাম। অবস্থা অনুকূলে আনতে গতবছরের মে মাসেই গম রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। কিন্তু এ বছরের প্রথম মাসেই স্থানীয় বাজারে শস্যটির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চে পর্যায় পৌঁছায়। প্রতি টনের মূল্য স্থির হয় ৩৯৩ ডলারে। ফলে দেশটি গম রফতানিতে আরোপ করা নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়াতে যাচ্ছে। সরকার ও শিল্পসংশ্লিষ্টরা জানান, আগামী এপ্রিলে রফতানি নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পর্যালোচনা করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় মার্চের শেষ দিকে বা এপ্রিলের শুরুতেই নিষেধাজ্ঞার সময় বাড়ানো হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম