ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

গবেষণাগারে তৈরি মাংসের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  1:15 PM

news image

গবেষণাগারে জীবন্ত প্রাণির কোষ থেকে বানানো মাংসের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এর অনুমোদন দেয়। খবর রয়টার্সের এফডিএর অনুমোদনের পর এখন দেশটির কৃষি বিভাগের অনুমোদন পেলেই পরীক্ষাগারে তৈরি এ মাংস বাজারে আসবে। আপসাইড ফুডস কোম্পানি জীবন্ত প্রাণী থেকে কোষ সংগ্রহ করে মুরগির মাংস তৈরি করেছে। জীবন্ত প্রাণীর কোষ ব্যবহার করে স্টেইনলেস-স্টিল ট্যাংকে এ মাংস খাওয়ার উপযোগী করে বানানো হয়েছে। এফডিএ কমিশনার রবার্ট এম ক্যালিফ এবং এফডিএর সেন্টার ফর ফুড সেফটি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশনের পরিচালক সুসান মেইন বলেছেন, বিশ্ব একটি খাদ্যবিপ্লবের সম্মুখীন হতে হচ্ছে এবং এফডিএ খাদ্য সরবরাহে এসব উদ্ভাবনকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এফডিএ জানিয়েছে, আপসাইড ফুডসের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে বিবৃতি প্রকাশ করা হয়েছে। আপসাইড ফুডসের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার বার্কলেতে। কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী উমা ভালেতি বলেছেন, ‘আমরা অনেক সংশয়ের মধ্যে আপসাইডের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু এখন আমরা ইতিহাস গড়েছি। এফডিএ আমাদের পরীক্ষাগারে তৈরি মাংস খাওয়ার অনুমোদন দিয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম