ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনার সর্বশেষ পরিস্থিতি

#

স্বাস্থ্য ডেস্ক

২৫ মে, ২০২২,  5:32 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ৬১৪ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৪৬০ জনের। বুধবার (২৫ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার ২২২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ তিন হাজার ৪১৬ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫২০ জন। মহামারিতে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১৯৮ জন এবং মৃত্যু হয়েছে ১৪১ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২৪ জন এবং শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৬২৩ জন। ইতালিতে আক্রান্ত ২৯ হাজার ৮৭৫ জন এবং মৃত ৯৫ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু ৯০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২৬ হাজার ৩১৩ জন এবং মৃত্যু ১৯ জন। ফ্রান্সে মৃত ৮৮ জন এবং আক্রান্ত ৩২ হাজার ২৯ জন। ব্রাজিলে মৃত ২২৮ জন এবং আক্রান্ত ৩২ হাজার ৮২০ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৬৮ জন এবং আক্রান্ত ৪২ হাজার ৭৫৯ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম