ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২২,  4:09 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে ৫ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জনের। এর আগে শুক্রবার মৃত্যু হয়েছিলো ৬ হাজার ৫৬৯ জনের এবং ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছিলেন। শনিবার ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭১৩ জন। মৃত্যু হয়েছেন ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৬২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়; দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেলেন ২৯ হাজার ১০৫ জন। আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম