ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১১০৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  4:40 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৬১৫ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬৯ হাজার ৭৩০ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৩৮৪ জনে।  গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬০২ জন ও মারা গেছেন ২৫৯ জন। জাপানের পর ২৪ ঘণ্টায় সবচেয়ে মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে ১৪৭ জনের মৃত্যু ও ২৮ হাজার ৮৭৭ জন সংক্রমিত হয়েছেন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৯৪৪ জন। বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৬ জন। এতে মোট মৃত্যু আগের মতো ২৯ হাজার ৪৩৭ জনে থাকলেও শনাক্ত বেড়েছে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮৯৭ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম